বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ জুলাই ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বাবুর বাবা’ শাকিবকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এদিকে এই জুটির ছেলে আব্রাম খান জয়কে নিয়েই এখন অপুর সংসার। তাই তো ছেলের বাবা হিসেবে শাকিবকে কখনও সম্মান ও ভালোবাসা প্রকাশ করতে কার্পণ্য করেন না অপু বিশ্বাস।

মাঝে মাঝেই বিভিন্ন সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে স্মৃতিচারণ করেন অপু। নায়কের প্রতি তার ভালবাসা কতটা, তা প্রকাশ করেন প্রতি কথায়। শাকিব কখন কোথায় যায়, কী করে সবকিছুর খবর রাখেন অপু। ছেলের বাবাকে নিয়ে কোনো সুসংবাদ আসলে সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের কাছে ভাগ করে নেন নায়িকা।

এর আগে শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৫ বছর পূর্তি উদযাপনে সামাজিক মাধ্যমে নায়ককে বিশেষভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন অপু বিশ্বাস। এবার শাকিবের ক্যারিয়ারে আরও একটি সুসংবাদ এলো; এতে আবারও শাকিবকে অভিনন্দন জানাতে দেখা গেলো সাবেক স্ত্রী অপুকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খানের একটি ছবি যোগ করেছেন অপু। যেখানে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে (সংস্কৃতি মন্ত্রণালয়) দাঁড়িয়ে আছেন নায়ক। সঙ্গে ছিলেন দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেই পোস্টে অপু লেখেন, ‘অভিনন্দন বাবুর বাবা।’

শাকিবের ক্যারিয়ারের যেই সুসংবাদের প্রেক্ষিতে অপু অভিনন্দন জানালেন, তা হলো- প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে আরব আমিরাতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে। তা দেওয়া হয়েছে আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়া হয়েছে শাকিবকে।

এর আগে গত ১৮ এপ্রিল এই প্রক্রিয়া সম্পন্ন হয়। শাকিব আজ এটি হাতে পেলেন। নায়কের আসন্ন ছবি ‘দরদ’ এর পরিচালক অনন্য মামুনের এতে বিশেষ ভূমিকাও আছে বলে জানা যায়।

অনন্য মামুন গণমাধ্যমকে জানান, আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রিতে আবেদনের ভিত্তিতে শাকিব খানকে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের তারকাদের মধ্যে এ সম্মান দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!