বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আসন ভাগাভাগি হয়ে ফল নির্ধারণ হচ্ছে, ৭ তারিখ ঘোষণা: মঈন খান

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঢাকায় নির্ধারিত হচ্ছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘এটা কোনো নির্বাচন নয়। গণমাধ্যমে আপনারা প্রতিদিন দেখছেন এখানে ভোট ভাগাভাগি হচ্ছে। ৭ তারিখের ভোটের ফলাফল ঢাকায় বসে নির্ধারণ হচ্ছে। ৭ তারিখে কোনো নির্বাচন হবে না।’

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীতে ভোটের সিট ভাগাভাগি করে ফলাফল নির্ধারণ করা হচ্ছে, সেটি ৭ তারিখে শুধুমাত্র ঘোষণা করা হবে। ৭ তারিখে যে কোনো ভোট হবে না সেটা দেশের মানুষের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়ে গেছে।

মঈন খান বলেন, ‘সুষ্ঠ ভোটে আওয়ামী লীগ জয়লাভ করলে, আমি সর্বপ্রথম অভিনন্দন জানাবো।কিন্তু দেশের বাস্তবতা এখন ভিন্ন। আপনারা মানুষকে ভয় পান। মানুষের ভোটকে ভয় পান। সে জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা ভোট ভাগাভাগিতে এখন ব্যস্ত। এখন যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি। সেই কাজ আপনারা প্রকাশ্যে করছেন, আপনারা জাতিকে কলঙ্কিত করছেন। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেই দেশে এ নির্বাচনের প্রহসন চলতে পারে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০