বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৫ অক্টোবর ২০২৩, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাহিদার রেকর্ড, পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানের ব্যাটিং বিধ্বস্ত করে পাঁচ উইকেট নিলেন নাহিদা আক্তার। অল্প রানে তাদের গুটিয়ে দিয়ে গড়লেন নতুন রেকর্ডও।

ব্যাটিংয়ে এসে লড়লেন মুর্শিদা খাতুন। সঙ্গে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঠাণ্ডা মাথার ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে সবগুলো উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

আগে ব্যাট করতে নামা পাকিস্তানি দুই উদ্বোধনী ব্যাটার মুনিবা আলি (১৬) ও সিদরা আমিন (৪) দুইজনই শিকার হন নাহিদার। তিনে নামা বিসমাহ মারুফ বেশ কিছুক্ষণ লড়ে যান। তবে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০ রান করা এই ব্যাটার ফেরেন রান আউট হয়ে। চারে নামা নিদা ধর করেন ১৫ রান। বাকি ব্যাটারদের মধ্যে কেবল একজনই ছুঁতে পারেন দুই অঙ্ক। নাটালিয়া করেন ১৫ রান। বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকায় অল্প রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৩.৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ৮ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদা। এই সংস্করণে বাংলাদেশের এটিই সেরা বোলিং। এর আগের রেকর্ডটিও ছিল তার। গত বছরের জানুয়ারিতে কমনওয়েলথ গেমসের বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক। একটি করে উইকেট নেন সুলতানা, রাবেয়া ও স্বর্ণা।

রান তাড়ায় খেলতে নেমে শুরুতেই ৫ রান করে বিদায় নেন শামিমা সুলতানা। এরপর ২১ রানের জুটি গড়েন মুর্শিদা ও সোবহানা। ১৬ রানে সোবহানা বিদায় নিলে ভাঙে এই জুটি। কিছুক্ষণ পর বিদায় নেন লড়তে থাকা মুর্শিদাও। তিনি করেন ৪০ বলে ২৩ রান। বাকিটা সামলে নেন জ্যোতি। ঠাণ্ডা মাথায় দলের জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি। খেলেন ২৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাউডাঙ্গায় স্বদেশ’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কালিগঞ্জে বাড়ির বারান্দায় রাখা মাছ ধরার জালে আগুন

কয়রায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন হাসপাতালে ভর্তি

ব্যারিস্টার খোকনের বক্তব্যে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ

কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা

মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বয়ে আনবে যে সম্ভাবনা || মোজাফ্ফর রহমান

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

১০

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

১১

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

১২

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

১৩

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

১৪

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

১৫

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

১৬

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১৭

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১৮

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১৯

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০
error: Content is protected !!