বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৫ ডিসেম্বর ২০২৩, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক জাকিরকে লাঞ্ছিতের ঘটনায় দেবহাটা প্রেসক্লাবের উদ্বেগ, সংশ্লিষ্টদের শাস্তির দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি ও দৈনিক খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকিরের সাথে অশোভন আচরণ ও তাকে লাঞ্ছিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

এতে স্বাক্ষর করেছেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আব্দুর রব লিটু, সাবেক আহ্বায়ক আজিজুল হক আরিফ, বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ ও আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.এ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল ও রুহুল আমিন, সদস্য নির্মল কুমার মন্ডল, দিপঙ্কর বিশ্বাস, এসএম নাসির উদ্দীন, আব্দুস সালাম, সুমন কুমার ঘোষ সুজন, দিপঙ্কর বিশ্বাস, সজল ইসলাম, এস.কে অভি প্রমুখ।

প্রসঙ্গত, সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজান চৌধুরীর বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প এলাকার রাস্তার ইট অবৈধভাবে বিক্রির অভিযোগ পেয়ে সেখানে যান সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির। সেসময় তিনি দুর্নীতি-অনিয়মের প্রমাণ হিসেবে ব্যবহৃত মোবাইল ফোনে কিছু ভিডিও ও স্থিরচিত্র ধারণ করেন। একপর্যায়ে চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকিরের ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে প্রমণন স্বরূপ তোলা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র সমূহ মুছে দেন। পাশাপাশি ওই সংবাদকর্মীর সাথে অশোভন আচরণ ও তাকে লাঞ্ছিত করেন।

বিবৃতিতে সাংবাদিক জাকিরকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১০

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

১১

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকার, ৪ জেলে কারাগারে

১২

কালিগঞ্জে জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা শিবির

১৩

কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন

১৪

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

১৫

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

১৮

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

১৯

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০