বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৭ ডিসেম্বর ২০২৩, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: দেবহাটায় দলবল নিয়ে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ (৩৮)’র বিরুদ্ধে। তিনি উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ আলী মন্ডলের ছেলে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল থেকে কুলিয়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন লাবণ্যবতী খালপাড়ের চরভরাটি অন্তত দুই বিঘা সরকারি জমি দলবল নিয়ে বাশের বেঁড়া দিয়ে ওই যুবদল নেতা দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক।

আছাদুল হক বলেন, চলতি অর্থবছরে সরকারি বরাদ্দে কুলিয়ার লাবণ্যবতী খালটি পুনঃখনন করে পানি উন্নয়ন বোর্ড। ফলে খালের মাটিতে ভরাট হয়ে বেড়িবাঁধের পাশ দিয়ে চরভরাটি বিস্তীর্ণ সরকারি জমি বেরিয়ে এসেছে। সম্প্রতি ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন চরভরাটি এ বিস্তীর্ণ সরকারি জমিতে নজর পড়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজের। রোববার সকাল থেকে মেহেদী হাসান সবুজ যুবদল নেতাকর্মীদের সাথে নিয়ে বাশের বেঁড়া দিয়ে চরভরাটি অন্তত দুই বিঘা সরকারি জমি দখলে নিতে শুরু করেন। খবর পেয়ে জবরদখল বন্ধ করতে ইউনিয়ন পরিষদ থেকে তিনি ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠালেও, মেহেদী হাসান সবুজ সরকারি জমি দখল থেকে বিচ্যুত হয়নি। দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধারে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ চেয়েছেন ইউপি চেয়ারম্যান আছাদুল হক।

এ ব্যাপারে যুবদল নেতা মেহেদী হাসান সবুজের কাছে জানতে চাইলে লাবণ্যবতী খালপাড়ের চরভরাটি সরকারি জমি দখলের সত্যতা স্বীকার করে তিনি বলেন, দখলকৃত জমির দক্ষিণে আমার মামাদের রেকর্ডীয় জমি আছে। রেকর্ডীয় জমি সংলগ্ন খালপাড়ের এসব সরকারি জমি পূর্বে আমার মামাদের দখলে ছিল। কিন্তু খাল পুনঃখননের সময় তা উচ্ছেদাভিযানে বেদখল হয়। আজ আবার সেগুলো বাশের বেঁড়া দিয়ে দখল করে নিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১০

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

২০