বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দেশ সেরা পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা

গাজী মাহিদা মিজান: সাতক্ষীরায় দেশ সেরা পাঁচ নারী ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের বাংলো নীহারিকার কনফারেন্স রুমে তাদের সংবর্ধনা দেয় সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থা।

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন সাবিনা খাতুন, ষোলবার দ্রুততম মানবীর খেতাবপ্রাপ্ত অ্যাথলেট এবং বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার, অনুর্ধ্ব ১৯ জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন আফঈদা খন্দকার প্রান্তি, বক্সিং এ গোল্ড মেডেলপ্রাপ্ত বক্সার আফরা খন্দকার প্রাপ্তি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের ডিফেন্ডার মোছাঃ মাছুরা খাতুন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও জেলা প্রশাসক পত্নী মিসেস জেসমিন জাহান। এছাড়াও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য মিসেস জেসমিন জাহান বলেন, সাতক্ষীরার মেয়েরা দেশের মহিলা ক্রীড়াঙ্গনের রোল মডেল। সাতক্ষীরার মেয়েদের সাফল্য বাংলাদেশকে যেমন আন্তর্জাতিক অঙ্গনে সম্মান এনে দিয়েছে, তেমনি দেশের সকলের কাছে সাতক্ষীরার ভাবমূর্তি উজ্জ্বল করেছে। যা জেলার মানুষকে গর্ব করার সুযোগ করে দিয়েছে। বৈষম্য নয়, নারীরা যেন ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সবজায়গাতেই সমান অধিকার পায়, সেটা নিশ্চিত করা জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০