বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৩, ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতীক পাওয়ার পরেই আশরাফুজ্জামান আশুর নির্বাচনী সভা জনসমুদ্রে পরিণত

ডেস্ক রিপোর্ট: প্রতীক পাওয়ার পরেই সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশুর নির্বাচনী সভা পরিণত হলো জনসমুদ্রে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির নির্বাচনী সভায় মানুষের ঢল নামে। কানায় কানায় ভরে ওঠে মাঠ। পরিণত হয় জনসমুদ্রে।

সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু।

আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড আলিফ হোসেন, সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু প্রমুখ।

সভায় দল মত নির্বিশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানানো হয়।

সভায় বলা হয়, সাধারণ মানুষকে দুঃশাসন থেকে মুক্ত করতে আশরাফুজ্জামান আশুকে জয়যুক্ত করার বিকল্প নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০