বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তঃজেলা সাইক্লিং প্রতিযোগিতায় সাতক্ষীরা চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: আন্তঃজেলা সাইক্লিং প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা সাইক্লিস্ট গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘের যৌথ আয়োজনে সাতক্ষীরা ডিসি ইকো পার্ক থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতায় সাতক্ষীরা সাইক্লিস্ট ছাড়াও খুলনা সাইক্লিং কমিউনিটি, নরসিংদী সাইক্লিস্ট গ্রুপ ও নবজীবন সাইকেল দলের সদস্যরা অংশ নেয়।

ইন্ডিভিজ্যুয়াল টাইম ট্রায়েল (আই.টি.টি) পদ্ধতির এ প্রতিযোগিতায় প্রত্যেক প্রতিযোগীকে ১০ কিলোমিটার অতিক্রম করতে হয়। প্রতিযোগিতার শুরু ও শেষ হওয়ার মধ্যবর্তী সময় গণনা করা হয়। সর্বনিম্ন সময়ে ১০ কিলোমিটার অতিক্রম করে সাতক্ষীরা সাইক্লিস্ট গ্রুপের তাওহীদ হাসান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়া ২য় স্থান অধিকার করে সাতক্ষীরা সাইক্লিস্ট গ্রুপের সদস্য জুয়েল হোসেন জুলি, ৩য় স্থান অধিকার করে খুলনা সাইক্লিং কমিউনিটির সদস্য ফুয়াদ ইসলাম ফাহিম, ৪র্থ স্থান অধিকার করে নরসিংদী প্যাডেলারস গ্রুপের সদস্য ইসমাইল হোসেন, ৫ম স্থান অধিকার করে খুলনা সাইক্লিং কমিউনিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনি ও ৬ষ্ঠ স্থান অধিকার করে খুলনা সাইক্লিস্ট এর সদস্য নাজমুস সাকিব শাফি।

এছাড়া এছাড়া অনূর্ধ্ব ১৭ ক্যাটাগরিতে প্রথম হয়েছে সাতক্ষীরা সাইক্লিস্টের সদস্য আকাশ কুমার রায়, দ্বিতীয় খুলনা সাইক্লিস্টের সদস্য রিফাত হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেছে সাতক্ষীরা সাইক্লিষ্ট সদস্য অরণ্য আরিব।

প্রতিযোগিতা শেষে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য লুৎফুর রহমান সৈকত, বিশিষ্ট ব্যবসায়ী ছাব্বির আলি ও সাইফুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইক্লিস্টের উপদেষ্টা জুয়েল ওসমান, কালের কণ্ঠ শুভ সংঘের সাতক্ষীরা জেলার সভাপতি ফাহাদ হোসেন, সাতক্ষীরা সাইকেলিস্টের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াসির আরাফাত, এডমিন ইব্রাহিম হাসান, মডারেটর ফাহিম, সাকিব হাসান, সদস্য অরণ্য আরিব ও শেখ নাফি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!