বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ জুন ২০২৪, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে আ.লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

শনিবার (১ জুন) বিকেলে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়েনর হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রাুল হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ হ ম তারেক উদ্দীন ও আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন সামস, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী ফিরোজ হাসান, সাধারণ সম্পাদক এহসান হাবিব অয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দারের সভাপতিত্বে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সাধারণ মানুষের দুর্দিনে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে। বাকী অংশের কাজও দ্রুত শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

১০

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

১১

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

১২

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৩

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা

১৪

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

১৫

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

১৬

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

১৮

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৯

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

২০
error: Content is protected !!