বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৩, ৮:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম গাজিকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১০ জুন) রাত ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ দল।

গ্রেপ্তার শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে ও মামলার ৫ নম্বর আসামি গাজি ওমর আলীর ছোটো ভাই। এছাড়া সাধুপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ঘনিষ্ঠ বলে জানা গেছে।

এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন এজাহার ভুক্ত আসামি।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী ছাত্রলীগ নেতা শামীমের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোলাম রব্বানি হত্যা মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার আসামিদের জবানবন্দিতে গাজী শামীমের নাম উঠে এসেছে। প্রাথমিক তদন্তেও ওই হত্যাকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শামীম গাজীকে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ জুলাই) আদালতে পাঠানো হবে তাকে।

এ বিষয়ে বকশিগঞ্জ উপজেলায় ছাত্রলীগের আহ্বায়ক রাজ রাজনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে রিং হলেও পরে ফোন বন্ধ পাওয়া যায়।

সাংবাদিক নাদিম হত্যার প্রায় এক মাস হতে চলল। সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন সন্ত্রাসী হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম।

পরদিন (১৫ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। পরে বাবু চেয়ারম্যানসহ ১৪ আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে নেওয়া হয়। ১৪ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০