বাংলাদেশ, শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ ডিসেম্বর ২০২৩, ৩:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতকালীন সবজি কিনতেও হিমশিম খাচ্ছে মানুষ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভরা মৌসুমেও শীতকালীন সবজির মূল্য ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উচ্চ মূল্যের পর শীতকালীন সবজি কিনতেও হিমশিম খাচ্ছে মানুষ। এতে মধ্যবিত্ত ও নি¤œবিত্তদের নাভিশ্বাস উঠেছে। প্রয়োজনের তুলনায় কম কিনেই দিন চালাতে হচ্ছে তাদের।

শুক্রবার (২২ ডিসেম্বর) সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০-৬০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, আলু ৫৫-৬০ টাকা, পেঁয়াজের কালি ৪০ টাকা, বিট কপি ৫০-৬০ টাকা, বরবটি ৫০ টাকা, ওল কপি ৪০ টাকা, সিম ৫০-৫৫ টাকা, কাঁচা কলা ৩০-৩৫ টাকা, মান কচু ৪০-৫০ টাকা, পেপে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ হিসেবে বাজারের সবচেয়ে কমমূল্যের সবজি এখন কাঁচা পেপে।

বড় বাজারে বাজার করতে এসে ভ্যান চালক আব্দুর রহমান জানান, মাছ-গোশ তো এক প্রকার কেনা ছেড়েই দিয়েছি। এখন সবজি কিনে খাওয়াও কঠিন হয়ে গেছে। একটা ফুল কপি কিনেছি ১০৫ টাকা দিয়ে। শীতকালে এসব সবজির দাম থাকে খুবই কম। কিন্তু এবছর বাজারের পরিস্থিতি ঠিক উল্টো।

তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরে এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে টাকা বেতন পাই তা দিয়ে মাসের বাজার খরচই মেটে না। বাজারের প্রত্যেকটি সবজির দামই আকাশ ছোয়া। এরপর মসলা, মাছ, মাংস কোনো কিছুই ক্রয় ক্ষমতার মধ্যে নেই। প্রয়োজনের তুলনায় সবকিছুই কম কিনে কোনো মতে দিন পার করছি।

সবজি বিক্রেতা আমিনুর রহমান বলেন, প্রতিটি সবজিই উচ্চ মূল্যে কিনতে হয়েছে। আজ ফুল কপি পাইকারী কিনেছি ৪৯ টাকা। কত বিক্রি করবো বলেন, এরপর অনেক মালই তো নষ্ট হয়ে যায়। দাম বেড়ে যাওয়ায় ব্যবসাও ভালো যাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১০

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

১২

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

১৩

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

১৪

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

১৫

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

১৬

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

১৭

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

১৯

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

২০