বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৩, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা, হাসারাঙ্গা বাদ

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা! কে আগে ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে? তা নিয়ে একটা অলিখিত প্রতিযোগিতাই চলছিল। কেননা বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের ভেতর এই দুই দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি গতকাল পর্যন্ত।

অবশেষে বাংলাদেশকে শেষ দল হিসেবে রেখে ১৫ সদস্যের স্কোয়াড সাজাল শ্রীলঙ্কা।
আগামীকালই বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়। ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর দল দিতে আর দেরি করেনি শ্রীলঙ্কা। যাকে নিয়ে সবচেয়ে বেশি জল্পনাকল্পনা ছিল সেই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছে।

এশিয়া কাপের দল থেকে কেবল দুটি পরিবর্তনই আনা হয়েছে বিশ্বকাপ দলে। প্রমোদ মাদুশানের জায়গায় দিলশান মাদুশঙ্কা ও বিনুরা ফার্নান্দোর জায়গায় ঢুকেছেন লাহিরু কুমারা । এছাড়া বাদ পড়েছেন সাহান আরাচিগে। চোটের কারণে এশিয়া কাপ ফাইনাল না খেলা মাহিশ থিকশানা ফিরেছেন দলে।

গত মাসে লঙ্কান প্রিমিয়ার লিগের প্লে-অফের ম্যাচে খেলার সময় হ্যামস্ট্রিং গ্রেড-থ্রি ছিঁড়ে যায় হাসারাঙ্গার। এ কারণে গত এশিয়া কাপেও খেলা হয়নি তার। এমনকি অস্ত্রোপচারও প্রয়োজন হতে পারে তার। এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর বিশ্বকাপে খেলার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই ছিলেন তিনি। কিন্তু চোটের আরও অবনতি হওয়ায় শেষ পর্যন্ত বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হলো হাসারাঙ্গাকে। আগামী ৭ অক্টোবর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে লঙ্কানরা।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, চারিথ আসালাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, কসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা, দুশান হেমন্থ, দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ: চামিকা করুনারত্নে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০