বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়ন চান যুবলীগ নেতা শফিকুল ইসলাম

কয়রা (খুলনা) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মননোয়ন চাইলেন কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।

বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে তৃণমূল নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি দলের মনোনয়ন চেয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময়কালে এস এম শফিকুল ইসলাম বলেন, সুন্দরবন সংলগ্ন উপকূলীয় পাইকগাছা-কয়রায় অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও নির্বাচনী এ এলাকা এখনো অবহেলিত রয়েছে। সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণ ও যুব সমাজের তথ্য প্রযুক্তি নির্ভর আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এসময় তিনি আরও বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। খুলনা-৬ আসনে নেত্রী যাকেই যোগ্য মনে করে নৌকা প্রতীক দেবেন আমি আমার সমর্থকদের নিয়ে তারই নির্বাচন করবো।

সভায় কয়রা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবর রহমান, ননী গোপাল, আসাদুজ্জামান বুলবুল, ইউপি সদস্য মাছুম বিল্লাহ, রেজাউল করিমসহ আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০