
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, অ্যাডভোকেট আকবার হোসেন, অ্যাডভোকেট আনিছুর রহমান, সহকারী সমবায় অফিসার মোঃ তোরাব আলী, সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালী মিস্ত্রী, সুমিত্রা মুন্ডা, কমলেশ মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে আত্মনির্ভরশীলতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নের অন্যতম মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।
তাই সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

মন্তব্য করুন