বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাশরাফিকে ছাড়িয়ে ৪৯ বলে সোহানের রেকর্ড সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট: পেসার আনামুল হকের ওভার শুরুর সময়ে হাবিবুর রহমান সোহানের রান ছিল ৯৯। সেঞ্চুরি থেকে এক রান দূরে দাঁড়িয়ে দৌড়ের ঝুঁকিটা নেবেন কি না বুঝতে পারলেন না প্রথম বলে।
পরের বল করলেন ডিফেন্স। এরপর নিজের মুখোমুখি হওয়া ৪৯তম বলে গিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সোহান।

আনামুলের বাউন্সারে পুল করে দৌড়ে নেওয়া রানে সেঞ্চুরি পূর্ণ হয় তার। এরপর হাওয়ায় ভেসে আকাশে ঘুষি মেরে উদযাপন করেন তিনি। সোহান ততক্ষণে জায়গা পেয়ে গেছেন রেকর্ডবুকেও। এখন লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে সবচেয়ে দ্রুততম শতকের মালিক তিনি।

বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। ফতুল্লায় ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এক বল আগে সেঞ্চুরি করে তাকে পেছনে ফেলেছেন সোহান।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের ম্যাচে মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের হয়ে এই রেকর্ড করেছেন সোহান। তার এমন দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে তার দল। শুরুতে ব্যাট করতে নেমে ২০১ রানে অলআউট হয়ে যায় মধ্যাঞ্চল।

তাদের হয়ে সবচেয়ে বেশি রান আসে আগের দুই ম্যাচের সেরা খেলোয়াড় মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। ৯৯ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৮৫ বলে ৪৭ রান আসে সাইফ হাসানের ব্যাটে। উত্তরাঞ্চলের হয়ে ৯ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন শহিদুল ইসলাম।

রান তাড়ায় নেমে ২৪ ওভার ৪ বলেই ম্যাচ জিতে যায় উত্তরাঞ্চল। তাদের হয়ে ১৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও হাবিবুর রহমান সোহান। ২৫ বলে ৩৪ রান করে তানজিদ ফিরলে এই জুটি ভাঙে। সোহানের রেকর্ড সেঞ্চুরির ইনিংসটি থামে ৯ চার ও সমান ছক্কায় ৬১ বলে ১১৭ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!