বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানক্ষেত থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ে ধানক্ষেত থেকে আট ফুট লম্বা এক অজগর সাপ উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা সদরের ভারতীয় সীমান্ত এলাকা আমতলা থেকে সাপটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা এলাকার জহিরল ইসলামের ধানক্ষেতে বেড়া দেওয়া জালে আটকা পড়েছিল অজগরটি। সকালে ক্ষেতের পাশের বাঁশ কাটতে গেলে অজগরটি দেখতে পান তরিকুল নামে স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে সাপটি দেখতে এলাকার মানুষের ভিড় শুরু হয়। পরে স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ সহিদুল ইসলাম বনবিভাগের কর্মীদের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী ও সাপ রক্ষা সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি সাপটি ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এই সাপটি বার্মিজ অজগর নামে পরিচিত। এই ধরনের সাপ সচরাচর এই এলাকায় দেখা মিলে না।

পঞ্চগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মধুসুধন বর্মন বলেন, উদ্ধার করা সাপটির ওজন ২০ কেজির বেশি হবে। লম্বায় আট ফুট। বয়স প্রায় দুই বছর। অজগরটি উদ্ধার করে দিনাজপুর বন বিভাগের কাছে পাঠানো হয়েছে। তারা দিনাজপুর রামসাগর উদ্যানে সাপটি অবমুক্ত করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!