বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি-এমবাপ্পেকে টপকে আইএফএফএইচএসের বর্ষসেরা হলান্ড

স্পোর্টস ডেস্ক: গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে লিওনেল মেসি জিতেছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার। তবে এবার এসব থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি।

মঙ্গলবার ২০২৩ সালের সেরাদের তালিকা প্রকাশ করে আইএফএফএইচএস। যেখানে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হওয়া সেরা ফুটবলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার সিটি ও নরওয়ের ফুটবলার আর্লিং ব্রট হলান্ড। তালিকার দুইয়ে আছেন পিএসজি ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তিনে জায়গা হয়েছে মেসির।

ম্যানচেস্টার সিটির হয়ে স্বপ্নের মতো মৌসুম কাটিয়েছেন হলান্ড। ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। ২০২৩ সালে সবমিলিয়ে তিনি ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল। ছন্দে থাকা এই ফরোয়ার্ড তাই প্রতম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটি ফুটবলার হিসেবে এই পুরস্কার পেয়েছেন।

২০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা হলান্ডের কাছাকাছিও নেই দুইয়ে থাকা এমবাপ্পে। তার পয়েন্ট ১০৫। আর ৮৫ পয়েন্ট নিয়ে তিনে মেসি।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোয়ারেস। দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৯ সালে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জেতেন আলিসন বেকার। বর্ষসেরার এবারের তালিকায় দুইয়ে আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস। আর তৃতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদ ও বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ফুটবল সাংবাদিক ও সাবেক ফুটবলারদের ভোটে নির্বাচিতদের বর্ষসেরার পুরস্কার দিয়ে থাকে আইএফএফএইচএস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০