বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৫ আসনের পরিবেশ অনুকূলে, ভোট বাতিলের সিদ্ধান্ত হয়নি

ডেস্ক রিপোর্ট: গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের পরিবেশ অনুকূলে আছে। নির্বাচন বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার (০৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এই তথ্য জানান। এর আগে গণমাধ্যমে খবর প্রচারিত হয়, আসটির ভোটগ্রহণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট বাতিলের বিষয়ে কোনো কর্মকর্তা বা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ব্রিফ না করলেও ‘বিভিন্ন সূত্রের’ বরাতে ওই খবর প্রচারিত হয়। পরবর্তীতে কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ভোট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন।

পুরো বিষয় নিয়ে সংবাদকর্মীরা জানতে চাইলে, সংস্থাটির অতিরিক্ত সচিব বলেন, গাইবান্ধায় ভোট বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এই তথ্যটা ভিত্তিহীন। প্রার্থীদের কোনো অভিযোগ পাইনি। কমিশন থেকে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করা হয়েছে। গাইবান্ধা নিয়ে কোনো জটিলতা নেই।

গাইবান্ধায় মামলা কেনো হয়েছে, সেখানে ভোটের পরিবেশ অনুকূলে আছে কিনা- এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, সকল নির্বাচনী এলাকায় ভোটের পরিবেশ অনুকূলে আছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন কারণে আমাদের যে ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটি, যে রিপোর্ট দেয় তার আলোকে বিভিন্ন মামলা হয়। অনেক নির্বাচনী এলাকায় এই ধরণের মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০