বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুলাই ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনন্ত-রাধিকার বিয়েতে দীপিকার কানে কী বললেন ঐশ্বরিয়া?

বিনোদন ডেস্ক: ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে দেখা মিলেছিল শত শত তারার ঝলকানি। বলিউডের তারকাদের পাশাপাশি সেই অনুষ্ঠানে যোগ দেন অনেক বিদেশি তারকারাও।

বিয়ের সব আনুষ্ঠানিকতা এখনও শেষ না হলেও সেখানে তারকাদের আচরণে স্পষ্ট হয়েছে বেশ কিছু বিষয়। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক খারাপ বলে জোর গুঞ্জন উঠেছে আবারও, যা নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা। এর মাঝে ঐশ্বরিয়ার সঙ্গে অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের জড়ানো মুহূর্ত ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

গ্যান্ড ওয়েডিং আসর থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তঃসত্ত্বা দীপিকাকে দেখেই জড়িয়ে ধরছেন ঐশ্বরিয়া। জড়িয়ে থেকেই দীপিকার কানে কিছু বলেন তিনি। কী বলেছেন ঐশ্বরিয়া? প্রশ্ন নেটিজেনদের।

অনেকে আবার নানা মন্তব্যও করছেন। কেউ বলছেন, দীপিকার হবু মাতৃত্ব নিয়েই বুঝি পরামর্শ দিলেন আরাধ্যর মা ঐশ্বরিয়া। আর দুই অভিনেত্রীর আবেগঘন মুহূর্তের সাক্ষী ছিলেন হৃত্বিক রোশন। ঐশ্বরিয়ার পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি। শুধু দীপিকাই নয়, বর্ষীয়ান অভিনেত্রী রেখার সঙ্গেও আবেগঘন মুহূর্তে ধরা পড়েন ঐশ্বরিয়া।

বিয়ের আয়োজনের শুরু থেকেই আসর মাতিয়ে রাখেন নতুন বাবা হতে যাওয়া রণবীর সিং। মঞ্চে উঠে নেচে-গেয়ে উল্লাস করেন তিনি।

আর দীপিকা লাল টুকটুকে সাজে একাই হাজির হন বিয়ের আসরে। কপালে টিপ, সিঁথিতে সিঁদুর, সাবেকি সাজেই আসেন তিনি।

অন্যদিকে আম্বানিদের বিয়েতে দুই ভাগে বিয়ের আসরে হাজির হয় বচ্চন পরিবার। মেয়েকে নিয়ে একাই আসেন ঐশ্বরিয়া। এর আগে পুরো বচ্চন পরিবার হাজির হন আম্বানিদের লালগালিচায়। যদিও বিয়ের আসরে অভিষেক বচ্চনের পাশেই বসেছিলেন ঐশ্বরিয়া ও আরাধ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০