বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৪, ৫:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় জমি নিয়ে বিরোধে উভয়পক্ষের আহত ৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় বিরোধপূর্ণ জমিতে প্রশাসনের মধ্যস্থতায় মৃত ব্যক্তিকে কবরস্থ করার এক দিন পর সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলা রেজাকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় থানায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।

জানাগেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের আব্বাস গাজী (৫৫) ও আমজেদ গাজীর (৬০) মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানাসহ বিভিন্ন দফতরে মামলা রয়েছে। গত শনিবার আবুল হোসেনের বোন খতে জান মৃত্যু বরণ করলে তার পরিবারের সদস্যরা ওই বিরোধপূর্ণ জমিতে কবরস্থ করতে যায়। এ সময় আমজেদ গাজীসহ তার পরিবার বাঁধা দেয়। পরে পাইকগাছা থানা প্রশাসনের মধ্যস্থতায় ওই জমিতে কবর দেয়া হয়।

আব্বাস গাজী জানান, সোমবার সকালে আমজেদ গাজী (৬০), আবুল হোসেন (৩৫) হাসান গাজী (৩২) সহ ৫/৬ জন ওই জমিতে জোর করে ঘেরা বেড়া দিতে যায়। আমরা বাঁধা দিলে মারামারিতে আমি সহ আক্কাজ গাজী (৪৫) ও শিরিনা বেগম (৩৫) আহত হয়।

এ বিষয় আবুল হোসেন জানান, আমার পৌত্রিক জমিতে তারা জোর করে মৃত ব্যক্তির কবর দিয়েছে। আমরা তাদেরকে মারিনি। তারাই আমাকে ও আমার ভাই হাসানকে মারপিট করে আহত করেছে।

পাইকগাছা থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, মারামারিতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে শুনেছি। তারা মামলা দিলে মামলা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১০

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১১

রামিসা হত্যা মামলার রায় রোববার

১২

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১৩

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৪

ব্যাংক ঋণে চলছে সরকার

১৫

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৬

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৭

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৮

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৯

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705