বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জানুয়ারি ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুলে না যাওয়ায় বকাঝকা, অভিমানে ৫ম শ্রেণীর ছাত্রের আত্মহত্যা

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটায় স্কুলে না যাওয়ায় বকাঝকায় করায় বাবা-মায়ের উপর অভিমান করে তৌফিক হোসেন (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার উত্তর সখিপুর গ্রামের মুদি ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে এবং স্থানীয় খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে শোবার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের সদস্যরা। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্কুলছাত্র তৌফিক হোসেনের বড় বোন হোসনেয়ারা পারভীন জানান, এবছর চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল তৌফিক। মঙ্গলবার সকালে সে স্কুলে না যাওয়ায় বাবা-মাসহ পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। এতে অভিমানে সকাল থেকে না খেয়ে নিজের শোবার ঘরে বসেছিল সে। দুপুর পৌনে দুইটার দিকে তৌফিকের ঘরের দরজা-জানালা ভিতর থেকে বন্ধ দেখে চিৎকার শুরু করেন তারা। এসময় স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সাথে বোনের ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় তৌফিককে দেখতে পান। তাৎক্ষণিক তকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা থানা পুলিশকে খবর দেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনসহ ওই স্কুল ছাত্রের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের সদস্যদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০