বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জুন ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় রাস্তা বন্ধ করে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মসজিদে যাতায়াতের দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে সরকারি সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে শফিকুল গাজী ও তার দুই সহোদরের বিরুদ্ধে।

তারা দেবহাটা সদর ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত ফজর আলির ছেলে।

এলাকাবাসী জানায়, দাঁদপুর গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে সরকারি ভিপি সম্পত্তির ওপরের একটি রাস্তা বিগত প্রায় ৫০ বছর ধরে ব্যবহার করছেন এলাকাবাসী। প্রায় ৫ বছর আগে সেখানে একটি মসজিদও নির্মাণ করেন তারা। কিন্তু সম্প্রতি স্থানীয় মৃত ফজর আলির ছেলে তিন ছেলে শফিকুল গাজী, বাবুরালি গাজী ও আব্দুল জলিল গাজী গ্রামের মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। এতে এলাকার মুসল্লিরা বাদি হলে মুসল্লিদের পার্শ্ববর্তী পুকুরের মধ্যে রাস্তা বানিয়ে তা দিয়ে চলাচলের পরামর্শ দিচ্ছেন তারা। মসজিদে যাতায়াতের জন্য সরকারি জমির ওই রাস্তা উন্মুক্ত রাখতে সোমবার এলাকার মুসল্লি ও সাবেক-বর্তমান জনপ্রতিনিধিরা অভিযুক্তদের অনুরোধ জানালেও তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেননি তারা। উপরন্তু জোরপূর্বক সরকারি জমিতে থাকা ৮টি মেহগনি গাছ কেঁটে ফেলেন। পরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মকিত ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ করেন।

এ ব্যাপারে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১০

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই জমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

১২

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

ডেঙ্গুর ভয়াবহ দাপট, আরও ৬ মৃত্যু

১৪

বিটিভির ‘উচ্চ’ শ্রেণীর সংগীতশিল্পীর স্বীকৃতি পেলেন রোজবাবু

১৫

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: মুকুল সভাপ‌তি, বাবু সম্পাদক

১৬

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

১৭

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

১৮

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

১৯

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

২০
error: Content is protected !!