বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ জানুয়ারি ২০২৪, ১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কনকনে শীতে কাঁপছে মানুষ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): কনকনে শীতে কাপছে মানুষ। দিনে দেখা মিলছে না সূর্যের। প্রচণ্ড শীতে বাইরে কম বের হচ্ছে মানুষ। এ অবস্থায় খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা। কুয়াশা আর হিমশীতল বাতাসে কাহিল হয়ে পড়ছে সকলে। সূর্যটাও যেন দেরি করে উঠছে। আলোতে নেই কোনো তেজ। এতে মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।

এই শীতে অনেকটাই বিপর্যস্ত জনজীবন, বেশি ভুগছে বয়স্ক ও শিশুরা। প্রচণ্ড ঠাণ্ডা আর হিমেল হাওয়ায় দিন-মজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য উদিত হলেও কমছে না শীতের প্রকোপ।

শীতের প্রকোপ বাড়তে থাকায় এ অঞ্চলের মানুষের জীবনযাপনে ব্যাপক প্রভাব ফেলছে। বেড়েছে জনদুর্ভোগ। খেটেখাওয়া মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শীতের প্রকোপের কারণে সন্ধ্যা গড়ালেই ঘরমুখো হচ্ছেন সাধারণ মানুষ। সড়কে কমে আসছে যান চলাচল।

খড়খুটো পুড়িয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকে। নিম্ন ও মধ্যবিত্তরা ভিড় করছেন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে। সব থেকে বেশি বিপাকে পড়েছে রিকশা-ভ্যান চালক ও শ্রমিকরা। হাড়কাপানো শীত উপেক্ষা করে পেটের তাগিদে রাস্তায় নেমেছেন তারা। তবে প্রচণ্ড শীতে লোকজন বাইরে বের না হওয়ায় ভাড়াও পাচ্ছে না। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ কাবু হয়ে পড়েছে।

মোংলা পৌর মোর্শেদ সড়ক এলাকার নির্মাণ শ্রমিক রাসেল বলেন, এই কনকনে শীতের মধ্যে কাজে আসতে হচ্ছে। সকালে কাজ করতে খুবই কষ্ট হয়। তারপরও জীবিকার তাগিদে না করে উপায় নেই।

পৌর শহরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করা নজরুল বলেন, এই ঠাণ্ডার মধ্যে সকাল-সন্ধ্যা ভ্যান চালাতে খুবই কষ্ট হয়। কনকনে ঠাণ্ডার মধ্যে ভোরে উঠেই ভ্যান নিয়ে নামতে হয়। কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার মধ্যেই কর্মস্থলে ছুটছেন খেটে খাওয়া মানুষ।

এদিকে তীব্র ঠাণ্ডায় আবহাওয়া জনিত নানান অসুখ দেখা দিয়েছে। শীতের তীব্রতার কারণে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের ঘরে ঘরে সর্দি, জ্বর ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত নানান রোগের প্রকোপ দেখা দিয়েছে। এসব রোগে শিশু ও বৃদ্ধরাই বেশি আক্রান্ত হচ্ছেন।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) হারুন অর রশিদ বলেন, সোমবার (১৫ জানুয়ারি) মোংলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং মোটা পোশাক পরিধান, গরম খাবার খাওয়া ও পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

একদিনে মরক্কো থেকে সাঁতরে-সীমানা টপকে স্পেনের ভুখণ্ডে ঢুকল ৫০ হাজার মানুষ

ভারতের পর পাকিস্তানেও ‘ককরোচ’ পার্টি উত্থানের শঙ্কা

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের একাংশের দোয়া মাহফিল

সাতক্ষীরায় জমকালো আয়োজনে ৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট

কয়রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

বাঁশতলা মৎস্য সেট-গোবিন্দকাটি রাস্তায় চরম জনদুর্ভোগ, সংস্কারের দাবি

শ্যামনগরে জামায়াত নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোরে সরকারিভাবে যাকাতের ১০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ

১০

যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

১১

জন্মদিনে জায়েদ খানের চমক, প্রকাশ করলেন ‘শিকারি’র পোস্টার

১২

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

১৩

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

১৪

কয়রায় দুই বেকারিকে জরিমানা

১৫

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

১৬

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

১৭

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

১৮

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

১৯

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

২০
error: Content is protected !!