বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ এপ্রিল ২০২৩, ৮:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

র‌্যাবের উপর হামলা: ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ গ্রেফতার ৯

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় পলাতক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির সদস্যরা। এঘটনায় ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, র‌্যাব সদস্যরা পাচপাড়া গ্রামে আসামি ধরতে গেলে ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়ির সদস্যরা ভুয়া র‌্যাব বলে অভিযানকারী দলের সদস্যদের মারধর দিয়ে বাথরুমে আটকে রাখে ও আসামি ছিনিয়ে নেয়। পরবর্তীতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে আহতদের উদ্ধার করে।।

এদিকে, রোববার (৯ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর জানায়, শনিবার র‌্যাব-৬ সাতক্ষীরা এর একটি আভিযানিক দল পলাতক আসামির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় যায়। ওই এলাকায় পলাতক আসামির ব্যাপারে জিজ্ঞাসা করার সময় এক ব্যাক্তি র‌্যাব সদস্যদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং স্থানীয় কিছু উদ্যত লোক জড় করে। র‌্যাব সদস্যরা র‌্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় আইডিকার্ড প্রদর্শন করেন। তথাপি স্থানীয় কিছু দুস্কৃতিকারী ভুয়া র‌্যাব বলে উস্কানি দেয়ার চেষ্টা করে। ফলে র‌্যাব সদস্যের সাথে দুস্কৃতিকারীদের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এসময় দুস্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের মারতে উদ্যত হয়। ইতোমধ্যে র‌্যাবের টহল দল এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (৪৬), মোঃ সোহাগ সরদার (২৮), মোঃ কবিরুল ইসলাম (৩৯), মোঃ আমিনুল ইসলাম (৩৭), মোঃ আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), মোঃ রফিকুল ইসলাম (৩৮) ও মোঃ আজগর আলী (১৮) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত দুস্কৃতিকারী এবং পলাতক দুস্কৃতিকারীদের ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!