বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের জলাবদ্ধতা নিরসন করতে স্লুইসগেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া-খাজরা সড়কে সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, কাপসণ্ডা ও বড়দল ইউনিয়নের বাইনতলা, পাচপোতাসহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ডা. নৃপেন্দ্র নাথ মণ্ডল।

শিক্ষক মনি মোহন মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক জাহাঙ্গীর কবির, কৃষক লীগ নেতা রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা রমজান আলী মোড়ল, সাংবাদিক বোরহান উদ্দিন বুলু, শিক্ষক কিংকর মণ্ডল, অরুণ মণ্ডল, ইউনুস আলী, ইউপি সদস্য রামপদ সানা, সাবেক সেনা সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন, গত এক বছর ধরে লবণাক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় চাষাবাদ করতে পারিনি আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের কৃষকেরা। এতে খাদ্য সংকটে পড়ে বিকল্প কর্মসংস্থানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয় মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র পরিবারের মানুষগুলো। পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন দরবারে মাথা ঠুকেও অদ্যাবধি কার্যকরি কোনো ফল না পেয়ে জলাবদ্ধতা সৃষ্টিকারী স্লুইসগেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে রাস্তায় নেমেছি।

তারা আরও বলেন, গতবছর ফসল তুলতে পারিনি, তাই পরবর্তী ফসল নির্বিঘ্নে চাষাবাদ করতে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করুন।

বক্তারা দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চেউটিয়া বাঁধে স্লুইস গেট নির্মাণ ও খালের নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের নবীন বরণ

তালায় গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হেমায়েত বহিষ্কার

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি

রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর বিদ্যুৎ চালুর দাবি

ট্রি অফ লাইফ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ

অবসর নেওয়া মেসিকে নিয়েই দল ঘোষণা আর্জেন্টিনার

১০

সুন্দরবনে ফের এক জেলে অপহৃত, কাটছে না আতঙ্ক

১১

ইরান যুদ্ধের লাগাম টানতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১২

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১৩২০

১৩

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

১৪

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

১৫

৩ মেট্রোরেলসহ একনেকে ১২ প্রকল্প অনুমোদন

১৬

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

১৭

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

১৮

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

১৯

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

২০
error: Content is protected !!