বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৬৩ বিয়ে

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যৌতুকবিহীন ৬৩টি বিয়ে সম্পূর্ণ হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ভারতের মাওলানা যোহাইরুল হাসান এসব বিয়ে পড়ান।

বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে তিনি সবার জন্য দোয়া করেন।
তাবলীগ জামাতের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানান।

তিনি জানান, টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১ ফেব্রুয়ারি) যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। পরে ইজতেমা ময়দানে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। এ সময় নবদম্পতিদের জন্য দোয়া করা হয়। বিয়ে পড়ানোর সময় এসব দম্পতিদের আত্মীয়-স্বজন এবং পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০