বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১ আগস্ট ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলেনস্কির শহরে রুশ হামলায় হতাহত ৭৫

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক মেয়ে শিশু ও তার মা রয়েছেন।

সোমবার (৩১ জুলাই) এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, সোমবার একটি আবাসিক ভবন ও একটি বিশ্ববিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হলে আরও ৬৯ জন আহত হন।

রুশ হামলায় স্বজন হারানোর ঘটনায় শহরটিতে শোক দিবস ঘোষণা করেছেন আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক।

স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার পর এই হামলার ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলার কারণে বহুতল ওই ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর প্রায় ১৫০ জন অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

টেলিগ্রামে লেখা এক বার্তায় ইউক্রেনের নেতা জেলেনস্কি বলেছেন, ৩৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার অভিযানে কাজ করছে। পরে আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক বলেন, জরুরি কর্মীরা ভবন থেকে আরও ৩০ জনকে উদ্ধার করেছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ এই হামলায় ‘বহু লোক’ আহত এবং ট্রমার শিকার হয়েছেন। কিন্তু ‘এই সন্ত্রাস আমাদের ভীত করতে পারবে না বা আমাদের দুর্বল করতে পারবে না’ বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে এক ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, প্রথম ভাগ্যবান খাইরুল ইসলাম

জোরপূর্বক পুশইন, দ্রুততম সময়ে নিজ দেশে ফিরতে চান সাহিদা

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

১০

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

১১

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

১২

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১৩

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১৪

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১৫

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৬

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৭

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৮

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৯

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

২০
error: Content is protected !!