বাংলাদেশ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে অপসারণের দাবিতে মানববন্ধন

oplus_262146

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

রোববার (২৫ আগস্ট) বিকালে ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চালতেঘাটা বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় ১নং ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে অপসারণের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। একই সাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে চেয়ারম্যান বাবু স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোট ডাকাতির মাধ্যমে জাফরুল আলম বাবু চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে পরিষদ পরিচালনা করছেন। মানুষকে হয়রানি করেছেন মিথ্যা মামলায় জড়িয়ে।

বক্তারা আরোও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু পালিয়ে আছে। এতে ইউনিয়নবাসী পরিষদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

তারা চেয়ারম্যান জাফরুল আলম বাবুকে অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী, ইউপি সদস্য আবু জাফর, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, স্থানীয় মোঃ রফিকুল ইসলাম, জুলফিকার সিদ্দিক, আব্দুল মতিন, আবু তালেব, মোঃ রেজাউল ইসলাম, সুলতানুল আরিফিন, রাজু আহমেদ আজু মোল্লা, গোবিন্দ মন্ডল, মোঃ ইলিয়াস আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মিঠু, রবিউল ইসলাম রাজা প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৪

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

৫

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

৬

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা

৭

সাংবাদিক মোহাম্মদ আলী সুজন ও মেহেদী আলী সুজয়ের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৮

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৯

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

১০

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

১২

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

১৩

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১৪

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

১৫

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

১৬

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১৭

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১৮

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১৯

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২০