বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ জুন ২০২৪, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় তামাক বিরোধী সাইকেল র‌্যালি

ডেস্ক রিপোর্ট: ‘হাতে হাত ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’, ‘করবো না মোরা মাদক সেবন, গড়বো মোরা সুখের জীবন’, ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এমন নানা স্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে তালায় তামাক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পিকেএসএফের সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সাইকেল র‌্যালির উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন হোসেন, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক এস এম নাহিদ হাসান প্রমুখ।

অতিথিরা কিশোর-কিশোরীদের সাথে র‌্যালিতে অংশ নিয়ে তালা উপশহর প্রদক্ষিণ করেন।

র‌্যালিটি তালা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে তালা উপশহর প্রদক্ষিণ করে মাঝিয়াড়ায় উন্নয়ন প্রচেষ্টার পরিবেশ বান্ধব মৃৎ শিল্প কেন্দ্রে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে কিশোর-কিশোরীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

কুইজে প্রথম স্থান অধিকার করে মোবারকপুর কিশোর ক্লাবের তানভীর আহমেদ, দ্বিতীয় হয় তেঁতুলিয়া কিশোর ক্লাবের রাকিব ও তৃতীয় স্থান অধিকার করে অন্তু মন্ডল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিশোর-কিশোরী ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১০

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১১

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১২

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১৩

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১৪

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৫

মানব পাচার প্রতিরোধে সভা

১৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৭

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৮

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৯

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

২০