বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১১ মার্চ ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে লিডার্স’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডেস্ক রিপোর্ট: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের অংশগ্রহণে সাইকেল র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা, বালিশ বদল খেলা এবং গাবুরা ইউনিয়ন এর ডালিয়া ইয়ুথ দলের সদস্যদের আয়োজনে নারীর প্রতি পারিবারিক সহিংসতার কুফল সম্পর্কিত নাটক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য ফাতেমা খাতুন। সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক শাহানারা পারভীন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যমুনা নারী দলের সভাপতি সাবিনা খাতুন, সমাজসেবক রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রধান অতিথি বলেন, আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের মাত্রা অনেক বেশি। এই নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে পুরুষদের এগিয়ে আসতে হবে। আমরা আজ ঘরে বাইরে কোথাও নিরাপদ নই। তাই আমাদের নিরাপত্তার জন্য
আমাদেরকেই সচেতন হতে হবে।

সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১০

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১১

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১২

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৩

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৪

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৫

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৬

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

১৭

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত

১৮

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

১৯

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

২০
error: Content is protected !!