বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ জানুয়ারি ২০২৫, ২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সুপার সিক্সে উইন্ডিজকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে প্রতিশোধ নিতে খুব বেশি সময় নেয়নি ছোটরা।

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ক্যারিবীয় মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৭ ওভার কমে যাওয়া এই ম্যাচে তারা কেবল ৫৪ রান করতে পারে; ৬ উইকেট হারিয়ে। এই রান তাড়া করতে নেমে ৮.৫ ওভার লাগে বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে বেশিক্ষণ অবশ্য লড়তে পারেননি কেউই। নিশিতা আক্তার নিশি ও আনিসা আক্তার সোবার দারুণ বোলিংয়ে দ্রুতই উইকেট হারাতে থাকে তারা। ৬ উইকেটের মধ্যে স্রেফ তিন জন স্পর্শ করেছেন দুই অঙ্ক। আম্রিতা রামতাহাল ১৬, নাইজান্নি কাম্বারব্যাচ ১৩ ও আসাবি ক্যালেন্ডার করেন ১১ রান।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নিশি। সমান ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন সোবা। ২ ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নেন জান্নাতুল মাওয়া।

রান তাড়ায় নামা বাংলাদেশ ব্যাট হাতেও দেখায় দক্ষতা। উদ্বোধনী জুটিতেই তারা নিশ্চিত করে ফেলে জয়। যদিও তাড়াটা হয় ধীরগতির। ২৮ বলে ৩ চারে ২৫ রান করে অপরাজিত থাকেন জুরাইয়া ফেরদৌস। ২৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ফাহমিদা ছোঁয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!