বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাইনিজ নিউ ইয়ার উদযাপনে সাতক্ষীরায় র‌্যালি: নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহবান

ডেস্ক রিপোর্ট: ক্ষতিকর ফসিল ফুয়েল, এলএনজি এবং কয়লা খাতে আর কোনা বিনিয়োগ না করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কর, তোমাদের বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে মানবাধিকার নিশ্চিত কর, তোমাদের বিনিয়োগকৃত প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখ- এমনই কিছু দাবি উত্থাপনের মধ্যদিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে চাইনিজ নিউ ইয়ার ২০২৪।

এ উপলক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারি) সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহিদ আবদুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিডব্লিজিইডি, ক্লিন এবং স্বদেশ’র যৌথ আয়োজনে বর্ণাঢ্য এই র‌্যালিতে ঘোড়ার গাড়ি, বেলুন, ফেস্টুন, ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশের অর্থনীতির গতিশীলতার জন্য চায়না বিনিয়োগ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং ঋণী। কিন্তু তাদের বিনিয়োগ কখনও কখনও আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াচ্ছে হচ্ছে। চায়নার অনেক বিনিয়োগই হচ্ছে ফসিল ফুয়েল তথা এলএনজি ও কয়লা খাতে। যা আমরা চাই না।

র‌্যালিতে অংশ নেন উন্নয়ন সংগঠন স্বদেশ’র নির্বাহী পরিচালক মধাব চন্দ্র দত্ত, যুব অধিকারকর্মী জয় সরদার, সাংবাদিক হাবিবুল হাসান, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, কিশোরী স্বাস্থ্য অধিকারকর্মী উমা হোড়, তরুণ রাজনীতিবিদ আবু তাহের, রোজিনা খাতুন, নাছিমা খাতুন, শেফালী রানী, সাথী বেগম, পরিবেশ কর্মী দেবজ্যোতি ঘোষ নয়ন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০