বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৫ নভেম্বর ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেই দেলোয়ার মাস্টার সাময়িক বরখাস্ত

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রথমিক শিক্ষা অফিসার হোসেন ইয়াসমিন করিমী স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে বলা হয়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর ১২(১) ধারা মোতাবেক সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলার তদন্ত অনুষ্ঠিত হয়। ওইদিন তদন্তকারী কর্মকর্তা তদন্তস্থলে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

এদিকে, দেলোয়ার হোসেনকে বরখাস্ত করার খবরে এলাকায় আনন্দ বিরাজ করছে।

জেলে কার্ড করে দেওয়ার নামে অর্থ গ্রহণ, উপবৃত্তির টাকা আত্মসাৎ, দপ্তরী নিয়োগ দেওয়ার নামে অর্থ বাণিজ্য ও বদলীর নামে বাণিজ্যের অভিযোগে হাবিবুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তি দেলোয়ার হোসেনের শাস্তির দাবিতে অভিযোগ করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০