বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীকেই চান শেখ সাদী!

নিউজ ডেস্ক | অল্প দিনেই তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন গায়ক শেখ সাদী। সম্প্রতি সামাজিকমাধ্যমে খবর ছড়িয়েছে নায়িকা পরীমণির সঙ্গে প্রেম করছেন এই তরুণ গায়ক।

এবার সাদী সামাজিক মাধ্যমে ‘পরী’ সম্পর্কিত এক পোস্ট দিয়ে ফের আলোচনায় এসেছেন।

গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সাদা পোশাকে নিজের তিনটি ছবি ফেসবুকে আপলোড করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যা বাংলা করলে অর্থ হয়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

সাদীর ওই পোস্টে নায়িকা পরীমণি দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে দিয়ে মন্তব্যের ঘরে লেখেন, ‘ওহ!’

এদিকে সাদীর এমন পোস্টে ভক্তরাও মন্তব্যের ঘরে লিখেছেন নানা মন্তব্য। একজন লেখেন, ‘অনেক অনেক ভালোবাসা রইল। ’ আরেকজন লেখেন, ‘বাঙালির সন্দেহ আজ অবধি কোনোটা ভুল হয়নি এটাও হবে না’।

অন্যদিকে, দুদিন আগে পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘মোগো বাড়ি বরিশাল! বোজ্জো মনু। ’ গতকাল রোববারও কয়েকটি পোস্ট দেন তিনি। এর মধ্যে সর্বশেষ পোস্টে চাঁদের সঙ্গে তোলা একটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন- ‘আমার চাঁদ। ’

এর আগে ২৭ জানুয়ারি মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পান পরী। সেই জামিননামায় স্বাক্ষর করা দু’জন জামিনদার হলেন অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তরুণ সংগীতশিল্পী শেখ সাদী।

পরীর সন্তানদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় শেখ সাদীকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

১

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৩

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৪

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৫

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৬

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

৭

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

৮

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

৯

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১০

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১১

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১২

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৩

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৪

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৫

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৬

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

১৭

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

১৮

১০ নভেম্বরের ক্লাস-পরীক্ষায় অনুপস্থিত জবি শিক্ষকদের তালিকা জমার নির্দেশ

১৯

‎জলবায়ু অর্থায়ন নাকি ঋণের ফাঁদ : কপ ৩১-এ বাংলাদেশের প্রত্যাশা || ‎তারিক ইসলাম

২০