বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ জুন ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনির মাড়িয়ালায় ইউএনও’র হস্তক্ষেপে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে অবৈধভাবে বালি উত্তোলনকারীরা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। কোনো কিছুর তোয়াক্কা না করে নিয়মিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে তারা। ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে অবৈধ এ কর্মকাণ্ড চালিয়ে আসছে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে দেদারসে বালি উত্তোলনের মহোৎসবে মেতেছে তারা।

বৃহস্পতিবার সকালে শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেটের পাশের একটি মৎস্য ঘের থেকে বালি তুলতে দেখা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, মাড়িয়ালা গ্রামের মাস্টার আব্দুর রব ও আবুল কালাম তাদের দোকান ভরাট করার জন্য বালি তুলছেন। ড্রেজার মেশিন মালিক কলিমাখালী গ্রামের গফফার গাজীর ছেলে বাবলু গাজী একটি চুক্তি মূল্য নির্ধারণ করে বালি তুলে দিচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বাবলু গাজী কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় এক সাংবাদিককে ম্যানেজ করে বালি উত্তোলনের কাজ অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে মেশিন মালিক বাবলু গাজীর সাথে কথা বললে তিনি জানান, সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়। এতে আমাদের তেমন বেশি কিছু থাকে না।

এদিকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় লোক পাঠিয়ে বালি উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন।
তিনি বলেন, ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অতিদ্রুত তদন্ত করে সকল মেশিন মালিকদের তালিকা প্রস্তুত করা হবে। এসব আইন অমান‍্যকারীদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০