বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় জমি নিয়ে বিরোধে ৩ জনকে পিটিয়ে জখম

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে দুই নারীসহ তিন জন জখম হয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চাঁদপুরে এ মারপিটের ঘটনা ঘটে।

আহতরা হলেন- চাঁদপুর গ্রামের হাবিবুল্লাহ গাজীর স্ত্রী ফরিদা খাতুন (৩৫), তার ভাসুর সাইফুল্লাহ গাজী (৫১ ও জা রওশনারা খাতুন (৪০)। আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফরিদা খাতুন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি শেখ নুর আহমেদের ছেলে আমিরুল ইসলাম, শামীমা খাতুন, আবুল হোসেন ও তার স্ত্রী ফতেমা খাতুনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতন্ডতার একপর্যায়ে প্রতিপক্ষ আমিরুল ইসলাম, শামীমা খাতুন, আবুল হোসেন ও তার স্ত্রী ফতেমা খাতুন লাঠিসোঠা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা বেধড়ক পিটিয়ে ফরিদা খাতুন ও তার জা রওশনারা খাতুনকে জখম করেন। পাশাপাশি তার ভাসুর সাইফুল্লাহ গাজীর মাথা ফাঁটিয়ে দেন হামলাকারীরা। পরে স্থানীয়রা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় তিনি বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বলেন, মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!