বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ নভেম্বর ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মৎস্য ঘেরে মাদক বেচাকেনা নিষেধ করায় পাঁচজনকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: মৎস্য ঘেরে মাদক বেচাকেনা নিষেধ করায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর নাথপাড়ায় একই পরিবারের উপর দু’দফা হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে পাঁচজনকে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ধুলিহর নাথপাড়া এলাকার আলমগীর হোসেনের স্ত্রী মাজেদা খাতুন লিখিত অভিযোগে বলেন, আমাদের বাড়ির পাশে একটি মৎস্য ঘের আছে। ওই ঘেরে গিয়ে ধুলিহর নাথপাড়া গ্রামের আলী হোসেনের মোকলেছুর ইসলাম, মফেজ ঢালীর ছেলে আলী হোসেন, মোকলেছুরের স্ত্রী সাইমা খাতুন, আলী হোসেনের স্ত্রী মর্জিনা খাতুন, হিমচাঁন, হিমচাঁনের স্ত্রী মনিফা খাতুন, আলী হোসেনের ছেলে আজহারুল ইসলাম, মোকলেছুর রহমানের ছেলে সুমন হোসেন মাদক কেনাবেচা করে। আমরা নিষেধ করলেও আমাদের তাড়িয়ে দেয়।

গত ১৪ নভেম্বরন বিকালে আমার স্বামী আলমগীর হোসেন মোকলেছুর ইসলামকে মৎস্য ঘেরে মাদক কেনাবেচা না করতে বলে। এরপর মোকলেছুর ইসলাম বাড়িতে যেয়ে তার ছেলে, ভাইপাইপো ও একালার চিহিৃত মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। এসময় আমার স্বামী আলমগীর হোসেন, ছেলে মহিদ ইসলাম, বৃদ্ধা মা রাশিদা খাতুন, ছোট ভাই মফিজুল ইসলাম, প্রতিবেশী মো: হাসানকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করা হয়। এরপর ১৫ নভেম্বর সকালে তারা আবার একত্রিত হয়ে পুনরায় হামলা করে মফিজুল ইসলামের মাথায় এবং মহিদের বাম হাতে কোপ মারে। পরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে পরিবারটি পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০