বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কোরবানির গোশত সংরক্ষণ করে কতদিন খাওয়া যাবে?

ইসলাম ডেস্ক: কোরবানিদাতা কোরবানির পশু থেকে যে গোশত পান, সাধারণত তা থেকে কিছু অংশ গরিব-মিসকিনদের দিয়ে দেন, কিছু অংশ নিজেরা খান আর কিছু অংশ সংরক্ষণ করে রাখেন।

কেউ কেউ আবার কোরবানির কোনো গোশত সংরক্ষণ করে রাখেন না; সবটুকু দান করে দেন বা খেয়ে ফেলেন।
তারা মনে করেন, কোরবানির গোশত তিন দিনের বেশি সংরক্ষণ করে রেখে দেওয়া যায় না। এমন ধারণা সঠিক নয়।

কোরবানির গোশত যত দিন ইচ্ছা সংরক্ষণ করা যায় এবং খাওয়া যায়। এতে শরিয়তে কোনো বাধা নেই।

ইসলামের প্রথম যুগে কোরবানির গোশত তিন দিনের বেশি সংরক্ষণ করার অনুমতি ছিল না। কারণ রাসুল (সা.) বলেছিলেন, তোমরা তিন দিন পর্যন্ত কোরবানির গোশত রাখতে পারো। এরপর অবশিষ্ট যা থাকে, সদকা করে দাও।

তবে পরে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, দরিদ্র আগন্তুকদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও; সংরক্ষণও করতে পারো। ’ (মুসলিম: ১৯৭১)

বিখ্যাত মুহাদ্দিস ইবনু আবদিল বার (রহ.) বলেন, আলিমগণ এ ঐকমত্যে পৌঁছেছেন যে, তিন দিনের পরেও কোরবানির গোশত সংরক্ষণের অবকাশ রয়েছে এবং এ সংক্রান্ত নিষেধাজ্ঞাটি রহিত হয়ে গেছে। (আত-তামহিদ: ৩ / ২১৬)

কেউ যদি কোরবানির গোশত কাউকে না দিয়ে পুরোটা সংরক্ষণ করে রাখে, তাও জায়েজ হবে। ফিকহের কিতাবে বলা হয়েছে, পুরো গোশত জমিয়ে রাখলেও অসুবিধা নেই। ’ (বাদায়েউস সানায়ে: ৪ / ২২৪, আলমগিরি: ৫ / ৩০০)

গরিব-মিসকিনদের দেওয়ার পর বাকি গোশত সংরক্ষণ করে রাখলেও কোনো অসুবিধা নেই। তাও নিশ্চিন্তে রাখা যাবে। (মুয়াত্তা মালেক: ১ / ৩১৮) এবং যতদিন ইচ্ছা কোরবানির গোশত খাওয়া যাবে।

তবে ১০ মহররম বা আশুরার দিন খাওয়ার উদ্দেশে জমিয়ে রাখার ব্যাপারে আলেমগণের আপত্তি রয়েছে। সওয়াবের উদ্দেশে এটি করা জায়েজ নয় বলে মনে করেন তারা।

সূত্র: ফাতহুল বারি: ১০ / ৩০-৩১; আল-বাহরুর রায়িক: ৮ / ২০৩; আল মাজমু: ৮ / ৪১৯; নাইলুল আওতার: ৬ / ২৬৭)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় গাছের চারা বিতরণ ও বসতবাড়ি উদ্বোধন

নিমে বাঁচে দাঁত ও পরিবেশ || ‎তারিক ইসলাম

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর

রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

আগামী সপ্তাহে কিছুটা ও পরের সপ্তাহে গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে: প্রতিমন্ত্রী

এসএসসির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো

সাতক্ষীরা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আটক

১০

শাপলা গণহত্যা, হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১১

শেখ হাসিনা-জেনারেল আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

১২

চামিকা-নুরুলের ঝড়ে গল গ্যালান্টসের বড় জয়

১৩

ঢাকার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার মধুমিতা

১৪

চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা আজ, লাখো কর্মসংস্থানের হাতছানি

১৫

১৫ বছরেই জোড়া বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

১৬

হৃদয়ের ঝড়ো ইনিংস, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে জাফনা কিংসের বড় জয়

১৭

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণ ইরানের

১৮

যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ

১৯

৬ মাসের মধ্যে রূপপুর থেকে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

২০
error: Content is protected !!