বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনুপমের সঙ্গে বিয়ে প্রসঙ্গে যা বললেন প্রস্মিতা

বিনোদন ডেস্ক: আগামী ২ মার্চ, আবারও বিয়ে করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করবেন তিনি। সোমবার সকালে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুপমের হবু স্ত্রী প্রস্মিতাকে নিয়ে কৌতূহল দানা বাঁধে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনুপমের পর বিয়ে নিয়ে এবার কথা সংবাদমাধ্যমে বলেছেন প্রস্মিতা।

আনন্দবাজার অনলাইনকে প্রস্মিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’

জীবনের নতুন অধ্যায়ে পা রাখার বিষয়টাকে ইতিবাচক দিক থেকেই দেখতে চাইছেন প্রস্মিতা। তাঁর কথায়, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’

সম্প্রতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় কটাক্ষ। প্রস্মিতা আর অনুপমও কি সম্ভাব্য ‘ট্রোলিং’-এর জন্য প্রস্তুত? এমন প্রশ্নে প্রস্মিতা বলেন, ‘আমি জানি এবং তার জন্য আমরা প্রস্তুত। আমার মনে হয়, আমরা দু’জন সুখী হলে নেতিবাচক কোনও কিছু আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না।’ প্রস্মিতা এ-ও জানালেন যে, যাতে ‘নেতিবাচক’ মন্তব্য কম আসে, সে দিক থেকেও তিনি এবং অনুপম আশাবাদী।

আগামী ২ মার্চ দুই পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে আইনি বিয়ে সারবেন অনুপম ও প্রস্মিতা। কিন্তু টালিপাড়ার সদস্যদের জন্য আলাদা করে কোনও অনুষ্ঠানের আপাতত কোনও পরিকল্পনা নেই বলেই জানালেন প্রস্মিতা। বিয়ের পর কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে প্রস্মিতার উত্তর, ‘এখনও কিছুই ভাবিনি।’

বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আনন্দবাজার অনলাইনকে অনুপম বলেন, ‘আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

প্রসঙ্গত, টালিউডের অন্যতম সেরা হিট ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় গান গেয়ে জনপ্রিয়তা পান প্রস্মিতা। ২০১২ সালে অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমায় প্রস্মিতা ‘সাজনা’ গানটি গেয়েছিলেন। ‘শুধু তোমারই জন্য’ সিনেমার ‘দেখতে বউ বউ’ বা ‘বলো দুগ্গা মাইকী’ সিনেমার ‘হতে পারে না’–ও প্রস্মিতার কণ্ঠস্বর দর্শক মনে ঝড় তোলে।

ব্যবসাসফল টালিউড সিনেমা ‘কণ্ঠ’ বা ‘পোস্ত’–তে প্রস্মিতার গাওয়া গান রয়েছে। প্রস্মিতা অনুপমের সুরেও গান গেয়েছেন। ‘হাইওয়ে’ সিনেমাতে অনুপমের সুর করা ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন প্রস্মিতা পাল। কাঠমান্ডু ছবির ‘মন আমার’ গানটি অনুপমের সুরে দুজনে গেয়েছিলেন একসঙ্গে।

উল্লেখ্য, প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে অনুপমের বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে। গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১০

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১১

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১২

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৩

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৪

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৫

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৬

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৭

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৮

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

১৯

ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা

২০
error: Content is protected !!