বাংলাদেশ, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবাপ্পের রেকর্ডের দিনে পিএসজির জয়, বায়ার্নের হার

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে তারা।
দিনের অপর ম্যাচে হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। লাৎসিওর কাছে ১-০ গোলে হেরেছে দলটি।

পার্ক দেস প্রিন্সেসে পিএসজির হয়ে গোল দুটো করেন কিলিয়ান এমবাপ্পে ও ব্রেদলি বারকোলা। ম্যাচের প্রথমার্ধে অনেকটাই বিবর্ণ ছিল পিএসজি। উল্টো তাদের চোখ রাঙায় সোসিয়েদাদ। যদিও গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে মার্কিনিওসের কর্নার থেকে দারুণ ভলিতে জাল খুঁজে নেন এমবাপ্পে। প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন তিনি। তার গোলের মাধ্যমে ম্যাচে দারুণভাবে ফিরে আসে পিএসজি। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা।

জয়ের পর এমবাপ্পে বলেন, ‘এটা স্পষ্ট যে, খেলার প্রথমার্ধের তাদের সৃষ্টি করা চাপ থেকে বেরিয়ে আসতে আমাদের সমস্যা হয়েছিল। আমাদের আরও সাহসী হওয়া উচিত, যেহেতু তাদের ছয় জনের বিরুদ্ধে আমরা আটজন ছিলাম। ফিরতি লেগ আরও উন্মুক্ত হবে। তারা আরও আক্রমণ করবে এবং আমরা আরও বেশি স্পেস পাব। ৪০ মিটারের বেশি স্পেস পেলে আমার মনে হয় সেখানেও গোল করব আমরা। ‘

স্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে লাৎসিওর বিপক্ষে গোলমুখে একটি শটও নিতে পারেনি বায়ার্ন। উল্টো ডি বক্সের মধ্যে গুস্তাভ ইসাকসেনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দায়োত উপামেকানো। পেনাল্টির সুবর্ণ সুযোগ পেয়ে গোল করতে ভুলেননি সিরো ইম্মোবিলে। এই এক গোলের পুঁজি নিয়েই ১০ জনের বায়ার্নকে শেষ পর্যন্ত আটকে রাখে লাৎসিও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার

স্কুলে ভর্তি পরীক্ষা হলেও কলেজে জিপিএতেই

আর্জেন্টিনা জিততেই পূর্ণিমার স্ট্যাটাস, ভক্তদের মন্তব্যের বন্যা

ক্যামেরন থেকে স্টারমার: কেন ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায় ?

প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি

হরমুজে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’র নবযাত্রা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নকআউটে তুললেন মেসি

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স

১০

আশাশুনির কোলা-ঘোলা ত্রিমোহনীতে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দল

১১

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

১২

ইরানি তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৩

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল

১৪

কালিগঞ্জে ‘ফলদ বৃক্ষ রোপণ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা

১৫

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

১৬

রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৭

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে কোটি টাকার পণ্য পাচার, রাজস্ব কর্মকর্তাসহ আটক ৩

১৮

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

১৯

শ্যামনগরে চিংড়ি পোনা ক্রয়-বিক্রয় কেন্দ্রের মধ্য দিয়ে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

২০
error: Content is protected !!