বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কারচুপি করে ‘জিতিয়ে দেওয়া হয়েছে’ স্বীকার করে পাক নির্বাচন কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উচ্চপদস্থ এক আমলা ও নির্বাচন কর্মকর্তা স্বীকার করেছেন, গত ৮ ফেব্রুয়ারি হওয়া জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপি হয়েছে। আর কারচুপির কথা স্বীকার করে তিনি আমলার পদ থেকে পদত্যাগ করেছেন।

ওই কর্মকর্তার নাম লিয়াকত আলী চাট্টা। তিনি রাওয়ালপিন্ডির সাবেক কমিশনার ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করে আসছে, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এরমধ্যেই দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করলেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন ডেকে পদত্যাগ করেন লিয়াকত আলী চাট্টা। তিনি বলেন, “যেসব প্রার্থী হারছিলেন তাদের জিতিয়ে দেওয়া হয়েছে।”

“এ সব অসঙ্গতির জন্য আমি দায় স্বীকার করছি এবং জানাচ্ছি, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এই কারচুপিতে জড়িত ছিলেন।”

এই কর্মকর্তা আরও বলেছেন, “দেশকে পেছন থেকে ছুরি মারার পর আমি ঘুমাতে পারছি না। এই অবিচারের জন্য আমার শাস্তি হওয়া উচিত। এছাড়া অন্য যারা এ অবিচারের সঙ্গে জড়িত ছিল তাদেরও শাস্তি দিতে হবে।”

তিনি জানিয়েছেন, অব্যাহত মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু অনৈসলামিক উপায়ে মরতে চান না এবং সবাইকে বিষয়টি জানাবেন এটি ভেবে আত্মহত্যার চিন্তা বাদ দিয়েছেন।

এদিকে লিয়াকত আলী চাট্টার এমন দাবির পর পাকিস্তানের নির্বাচন কমিশন একটি বিবৃতি দিয়েছে। এতে তারা দাবি করেছে, লিয়াকত আলী নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা নন এবং তার কাছে নির্বাচনের বড় কোনো দায়িত্বও ছিল না।

সূত্র: পিটিআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!