বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ জুলাই ২০২৪, ২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে: ডা. রুহুল হক

মাহমুদুল হাসান শাওন: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক বলেছেন, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। কেবলমাত্র স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের পুথিগত শিক্ষায় তাদেরকে আবদ্ধ না রেখে আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক কৃষিকাজ, হস্তশিল্প, কম্পিউটার ও নেটওয়ার্কিং এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তাহলে দেশের পাশাপাশি বিদেশের কর্মক্ষেত্রেও তারা সাফল্য অর্জন করতে পারবে।

শুক্রবার (৫ জুলাই) দেবহাটায় প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে সার-বীজ, উন্নত জাতের নারিকেল চারা ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, শিল্প ও বাণিজ্যসহ সকল সেক্টরে উন্নয়নের মাইলফলক রচিত হয়েছে। দেশের মানুষের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেয়া হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। সাতক্ষীরায় মেডিকেল কলেজ, বাইপাস সড়ক নির্মাণ, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর উন্নয়ন হয়েছে। শীঘ্রই সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত ফোর লেনের সড়ক নির্মাণ, বসন্তপুর নৌ বন্দর চালু, সাতক্ষীরায় শিল্পাঞ্চল গড়ে তোলা, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের উন্নয়ন, এমনকি পর্যায়ক্রমে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের কাজও শুরু হবে।

দেশের চলমান এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন অধ্যাপক ডা. রুহুল হক এমপি।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

১০

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

১১

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

১২

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

১৩

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

১৪

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

১৫

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১৬

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১৭

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৯

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

২০
error: Content is protected !!