বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বেঁড়িবাধ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে নাইনটি পাইপ অপসারণের দাবি

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালক্ষী এলাকার খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ রক্ষা ও নদী ভাঙন প্রতিরোধে নাইনটি পাইপ অপসারণের দাবিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী।

অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্তের নির্দেশ দিলে আটুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশারফ হোসেন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করেন।

তিনি তার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন, নাইনটি পাইপে পানি উঠা নামার কারণে অধিকাংশ বেঁড়িবাধে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে প্রাকৃতিক কারণে জোয়ারের পানি ও অস্বাভাবিকভাবে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলে যেকোনো মুহূর্তে এলাকা প্লাবিত হয়ে জানমালের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান এর পক্ষ থেকে উল্লিখিত এলাকায় মাইকিং করে নাইনটি পাইপ অপসারণের নির্দেশ দেয়া হলেও নদী ভাঙ্গন এলাকায় নাইনটি পাইপ দ্বারা পানি উঠানামা অব্যাহত রয়েছে।

এলাকাবাসী এ বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০