
কালিগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক ফারুক রহমানের পিতা গোলাম রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
রোববার কালিগঞ্জের ভদ্রখালী ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক ফারুক রহমানের পিতা গোলাম রহমান এর মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলমসহ সদস্যবৃন্দ।
মন্তব্য করুন