বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ জুলাই ২০২৩, ৭:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনি সরকারি কলেজ: দিনভর উৎসবে কাটলো একটি দিন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির বলেছেন, বড় কিছু হতে হলে, বড় স্বপ্ন দেখতে হবে। এপিজি আবুল কালাম আজাদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঘুমিয়ে স্বপ্ন দেখা স্বপ্ন নয়, ঘুম কেড়ে নেয় যে স্বপ্ন, আমাদের সেই স্বপ্ন দেখতে হবে। ২০২১ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ হয়েছে, যা বর্তমানে চলছে। এখন ২০৪১ সালের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, তার জন্য আমাদের স্বপ্ন দেখতে হবে। সে সময় ডিসি, এসপি, মন্ত্রী, সচিব হবে আজকের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। যারা এই কলেজ ক্যাম্পাসে বসে আছে।

মঙ্গলবার সকলে আশাশুনি সরকারি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন, ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও বৃক্ষরোপণ এবং বার্ষিক বহিঃক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পড়ালেখার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা ও বহিঃজ্ঞান থাকতে হবে। সুতরাং স্মার্ট বাংলাদেশ দেখতে হলে, ভোগ করতে হলে নিজেদের সকল ক্ষেত্রে স্মার্ট হতে হবে। প্রধান অতিথি শিক্ষার্থীদের সময় কাজে লাগিয়ে নিজেদের গড়ে তোলার আহবান জানান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন ভূট্ট ও শিরির বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুর, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সহকারী অধ্যাপক হোসেন আলী, প্রভাষক বাকি বিল্লাহ, প্রভাষক নীলেন্দু মুখার্জি, বিদায়ী শিক্ষার্থী সরাবান তহুরা, খাদিজা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান চলাকালে অতিথিবৃন্দের বক্তব্যের মাঝে মাঝে সংগীত পরিবেশন করেন, প্রভাষক শিরিন বাহার, শিক্ষার্থী সুতপা রানী সরকার ও অরুপা সরকার।

বিকালে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির মানিকখালি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!