বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৩, ৭:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপদ খাদ্যের ‘বোধ তৈরি’ করতে রাস্তায় নামলেন ফেরদৌস

বিনোদন ডেস্ক: সুস্বাস্থ্য ও রোগমুক্ত জীবন পেতে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা তুলে ধরতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর বেইলি রোডের বেশ কয়েকটি ইফতার বাজার ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করেন তিনি।

এসময় ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই নায়ক বলেন, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটি কতটুকু নিরাপদ এবং যারা খাবারটি বিক্রি করছেন তারা কতটুকু নিরাপদে তা তৈরি করছেন, এ বোধটুকু মানুষের মধ্যে জাগানোর জন্যই এখানে আসা।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৪ টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অভিযানে যুক্ত হন তিনি।

এসময় তিনি আরো বলেন,আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে এক হয়ে কাজ করছি। গতকাল চকবাজার গিয়েছিলাম, সেটার ইফেক্ট সারা দেশে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফোন করে আমাকে জানিয়েছেন এ উদ্যোগটি ভালো হয়েছে।

যোগ করে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা বলেন, রমজান মাসে প্রচুর মানুষ ইফতারে ভাজা পোড়া খেয়ে অসুস্থ হয়। আমরা সবাই নিরাপদ খাদ্য চাই এবং এটা আমাদের অধিকার। সেই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই এই সতর্কতামূলক কাজটি করছি।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমে আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. আব্দুল আলীম, উপ-পরিচালক মো. আব্দুস সোবহান, মো. মুনতাসির হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনালে সাংবাদিক-শিল্পীদের বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ জানিয়ে বিবৃতি

প্রতি টনে ১০ ডলার কমে বাংলাদেশের কাছে ইউরিয়া সার বেচতে চায় রাশিয়া

জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা

৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল?

কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা: ধরাছোয়ার বাইরে মূল আসামিরা

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

সাতক্ষীরায় ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

জাতীয় যুবনীতি হালনাগাদে মতামত দেওয়ার সুযোগ পেল তরুণরা

কোন অভিনেতার সঙ্গে রোমান্স করতে ‘সমস্যা’, জানালেন জয়া

১০

আহসান রাজীবকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১১

অতীতের কোনো সিদ্ধান্ত বদলাতে চাই না, ভুল থেকেই শিখেছি: সাকিব

১২

আলিম চেয়ারম্যানের আল্টিমেটামে নড়ে চড়ে বসেছে শৈলকুর বিলের মৎস্য ঘের মালিকরা

১৩

দ. আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশি নিহত

১৪

শ্যামনগরে মাদকসহ যুবলীগ নেতা আব্দুল্লাহ আটক

১৫

জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

১৬

কয়রায় জলবায়ু সংকটে কিশোরীদের সুরক্ষায় আমাল ফাউন্ডেশনের ব্যতিক্রম কর্মসূচি

১৭

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

শ্যামনগরে নিরাপদ পানীয় জল সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ হ্রাসে মেটে বিতরণ

১৯

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

২০
error: Content is protected !!