বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিভেশন সেন্টার স্থাপন করা হ‌বে: পলক

সাতক্ষীরা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সাতক্ষীরায় ১৩০ কো‌টি টাকা ব্য‌য়ে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিভেশন সেন্টার স্থাপন করা হ‌বে। এতে প্র‌শিক্ষণের মাধ্য‌মে স্মার্ট নারী উদ্যোক্তা তৈরী করা হ‌বে। তারা মাত্র ৪ মাস প্র‌শিক্ষণ নি‌য়ে যোগ্য এবং দক্ষ হয়ে উঠছেন। বা‌ড়ি ব‌সে আউটসোর্সিংয়ের মাধ্য‌মে ডলার আয় কর‌ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার প্র‌চেষ্টায় নারী‌রা সম্প‌দে প‌রিণত হ‌চ্ছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়ত‌নে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে হার পাওয়ার প্রকল্পের প্র‌শিক্ষণার্থী‌দের মা‌ঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আস‌নের সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সদস্য সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন হার পাওয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক নিলুফার ইয়াসমিন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন টুম্পা ও নাজমুন নাহার। তারা সাতক্ষীরায় আইটি পার্ক তৈরীর দাবি জানান।

অনুষ্ঠা‌নে ২৪০জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০