বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ম্যানগ্রোভ হ্যাকাথোনে ইনোভেটিভ আইডিয়ায় সিডিও ইয়ুথ টিম চ্যাম্পিয়ন

সুলতান শাহাজান, শ্যামনগর: দক্ষিণের প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় উদ্ভাবনী আইডিয়ার প্রতিযোগিতা ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে সিডিও ইয়ুথ টিম।

প্রতিযোগিতায় বাগেরহাট, কক্সবাজার ও শ্যামনগরের বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়।

দুই রাউন্ডের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা দশটি আইডিয়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় খুলনা আভা সেন্টারে। ফাইনাল রাউন্ডে ৩টি চ্যাম্পিয়ন সংগঠনের মধ্যে একটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা আভা সেন্টারে Brac University C3ER, Brighters এবং Care Bangladesh এর বাস্তবায়নে এবং OAB Foundation, Shushilan, Renew Earth, FFCRJ সহ অন্যান্য সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত এই উদ্যোগ শুধু প্রতিযোগিতা নয়, বরং নতুন চিন্তার উন্মেষ ঘটানোর এক অনন্য মঞ্চ।

এতে ইনোভেটিভ আইডিয়া শেয়ারে সিডিও ইয়ুথ টিম জলবায়ু সহনশীল ও প্রকৃতি বান্ধব জীবিকা তৈরিতে ‌‌‘সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ফিশ ড্রায়ার: উপকূলীয় সম্প্রদায়ের জন্য একটি টেকসই সমাধান’ শীর্ষক আইডিয়া শেয়ার করে।

এতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের উপকূলীয় অঞ্চলে মাছ ধরার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা অনেক। তবে মাছ সংরক্ষণ এবং শুকানোর উপযুক্ত পদ্ধতির অভাবে বড় পরিমাণ মাছ নষ্ট হয়ে যায়, যা অর্থনৈতিক ক্ষতি এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এছাড়া মৌসুম ভিত্তিক কুমড়ার বড়ি তৈরি, মরিচ শুকানো, দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন সবজি শুকিয়ে রাখাসহ নানাবিধ জিনিসপত্র শুকিয়ে রাখেন উপকূলের মানুষ। এসমস্ত খাদ্য সামগ্রী প্রচলিত পদ্ধতিতে খোলা জায়গায় শুকানো হয়, যেখানে ধুলোবালি, পোকামাকড় ও আবহাওয়ার প্রতিকূলতার কারণে গুণগত মান নষ্ট হয়। এই সমস্যা সমাধানের জন্য সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ড্রায়ার একটি কার্যকর ও টেকসই প্রযুক্তি হতে পারে। এটি সৌরশক্তি ব্যবহার করে দ্রুত ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুকাতে সক্ষম, যা পরিবেশবান্ধব, খরচ-সাশ্রয়ী এবং স্মার্ট প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত।

তাদের টিমে ছিলেন সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ি ইউনিটের মোস্তাফিজুর রহমান, কলেজ ইউনিটের কাইয়ুম হাসান এবং ভূরুলিয়া ইউনিটের এস এম রাজা হোসেন।এ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!