বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমদিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ৮১০ জন

ডেস্ক রিপোর্ট: প্রথমদিনের মতো সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা শেষ করেছে আওয়ামী লীগ। এদিন রাজনৈতিক সংগঠনের নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার ৮১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে চলে ফরম কেনাবেচা।

চিত্রনায়িকা অপু বিশ্বাস, সাবা, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তাসহ ৮১০ জন ফরম সংগ্রহ করেছেন আজ। এসব ফরম বিক্রি করে একদিনে আওয়ামী লীগের আয় ৪ কোটি ৫ লাখ টাকা।

সকাল ১০টায় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বেলা ১১টায় পরিদর্শনে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেবে আওয়ামী লীগ। আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের পর থেকেই পরবর্তী নির্বাচন নিয়ে কাজ শুরু করবেন। জেলা সফরে গিয়েও যোগ্য কাউকে দেখলে তার নাম লিখে রাখেন। সময়মতো সেটা কাজে লাগান।’

সংস্কৃতি অঙ্গনের কেউ কেউ মনোনয়ন পেতে পারেন বলেও আভাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নিয়ম অনুযায়ী এ সংসদে সংরক্ষিত আসনের ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের। বাকি দুটি বিরোধীদলের জন্য নির্ধারিত।

৪৮ আসনে মনোনয়ন দিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ ফরম বিক্রি ও জমা নেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ৫০ হাজার টাকার বিনিময়ে যে কেউ (নারী) এনআইডির ফটোকপি নিয়ে ফরম নিতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!