বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ভূমিধসে পাঁচজন নিহত, নিখোঁজ ২৭

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ফিলিপাইনের একটি খনির গ্রামে ভূমিধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২৭ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্যোগ কর্মকর্তারা জানান, ভূমি ধসে মাসার গ্রামের কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুটি বাসের ৩১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

সম্প্রতি এ অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পর দাভাও দে ওরো প্রদেশের সোনার খনির গ্রামে এমন বিপর্যয় ঘটেছে।

প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি বলেছেন, ভূমিধসের কোনো লক্ষণ ছিল না। বৃহস্পতিবার বৃষ্টিপাত বন্ধ হয়, শুক্রবার রৌদ্রোজ্জ্বল দিন ছিল।

উদ্ধার অভিযানে সহায়তায় নিয়োজিত সেনাবাহিনী জানিয়েছে, গুরুতর আহত তিনজনকে চিকিৎসা সহায়তার জন্য বিমানে করে নেওয়া হয়েছে।

বুধবার সামরিক বাহিনী ফেসবুক পোস্টে বলেছে, দুর্গম রাস্তা এবং এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।

ম্যাকাপিলি বলেছেন, এরই মধ্যে মাসারা এবং আশপাশের চারটি গ্রামের ২৮৫টি পরিবারকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে এ অঞ্চলে ভূমিধস ও বন্যায় অন্তত ১৮ জন মারা গেছে।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!